দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন
মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মোংলা বন্দর পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ থেকে নৌপথে তিনি মোংলা বন্দরে পৌঁছান। সফরে বন্দর জেটি, প্রস্তাবিত এলএনজি টার্মিনাল ও নতুন অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনের কথা রয়েছে তাঁর।